রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

কাবুলে মার্কিন দূতাবাসের স্পর্শকাতর দলিল ধ্বংস করার নির্দেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য, দলিল-দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংস করার জন্য দূতাবাস কর্মীদের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার।

তালেবানরা একের পর এক আফগান প্রদেশ দখল নেওয়ার প্রেক্ষিতে মার্কিন সরকার এই নির্দেশ দিয়েছে। মার্কিন সরকারের আশঙ্কা, এসব তথ্য ও দলিল দস্তাবেজ ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান। খবর সিএনএন ও রয়টার্সের।

কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়।

মার্কিন সরকার মনে করছে, তালেবান খুবই অল্প সময়ের মধ্যে রাজধানী কাবুলে হামলা চালাতে পারে। মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন শুক্রবার আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে।

এর একদিন পর মার্কিন দূতাবাস কর্মীদেরকে স্পর্শকাতর তথ্য, দলিল-দস্তাবেজ ও কম্পিউটার ধ্বংসের নির্দেশ দেয়া হলো। মার্কিন সরকার চাইছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, কাবুলে দূতাবাস খালি করা হবে এবং সেখানে শুধুমাত্র কোর ডিপ্লোম্যাটরা অবস্থান করবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys