রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কাঠগড়ায় বরখাস্ত ওসি প্রদীপের ফোনালাপ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় আদালতের কাঠগড়ায় মুঠোফোনে কথা বলছিলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। এ নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের এক কর্মকর্তাসহ তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান।

হাসানুজ্জামান বলেন, এসটিআই শাহাব উদ্দিনসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় কাঠগড়ায় ওসি প্রদীপসহ ১৫ আসামি হাজির ছিলেন। এদিন সকালে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় তাঁদের আদালতে হাজির করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ওসি প্রদীপকে কালো রঙের গেঞ্জি পরা দেখা যায়। তাঁকে সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করার সময় ওই পোশাকই পরা ছিলেন।

ধারণা করা হচ্ছে, আদালত চলাকালীন এক ফাঁকে প্রদীপ মুঠোফোনে কথা বলেন। কাঠগড়ায় বসে অন্য আসামিদের আড়ালে তিনি কথা বলছিলেন। ছবির সঙ্গে গতকাল সোমবার তাঁর পরনের কাপড় ও তাঁর শরীরের মিল রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, আদালতের এক পুলিশ সদস্য ওসি প্রদীপকে কথা বলার জন্য মুঠোফোনটি সরবরাহ করেছেন। দীর্ঘ সময় তিনি ফোনে কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys