1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনায় আক্রান্ত বাফুফে সভাপতি সালাউদ্দিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: গত কয়েকদিন যাবত কাশি হচ্ছিল তার, সেই সঙ্গে ছিল ঠান্ডাও। আর এ কারণে দীর্ঘদিনের সঙ্গী বাদল রায়কে শেষ বিদায় জানাতে যেতে পারেননি। সে সময় শঙ্কা বাসা বেধেছিল করোনায় আক্রান্ত কিনা তিনি! এরপর সেই আশঙ্কাটাই সত্য হলো, করোনা পজিটিভ হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

গত মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষা করান কাজী সালাউদ্দিন। এর একদিন পর বুধবার রাতে ফলাফল হাতে পেয়েছেন বাফুফে সভাপতি। সেই রিপোর্টে দেখা মিলেছে কোভিড-১৯ পজিটিভ সালাউদ্দিন। তার করোনা আক্রান্তের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখা ছাড়াও কাতারের সঙ্গে ‘সমঝোতা চুক্তি’ করার কথা ছিল।

করোনা পজিটিভ হওয়ার আগেই বাফুফে সভাপতি তার শারীরিক অবস্থা খারাপের কথা জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে তিনি বলেছিলেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না। করোনা পরীক্ষা করতে দিয়েছি। ফল এখনও হাতে পাইনি। শরীরের ওপর নির্ভর করবে কাতার যেতে পারবো কিনা।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys