শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কক্সবাজার সমুদ্র সৈকতে তরুণীকে ধর্ষণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে ‘প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে’ এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন বিজিবির উর্মি রেস্তোরার পাশে নির্জন স্থানে এ ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস।

ধর্ষণের শিকার তরুণীর বাড়ি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে। ঘটনায় গ্রেপ্তার ওসমান সরওয়ার (২৬) কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে। সে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারী।

অভিযোগের বরাত দিয়ে ওসি মুনীর-উল গীয়াস বলেন, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মোবাইলফোনে জনৈক ব্যক্তির পরিচয় ঘটে। এর আগে পরিচয়ের সূত্র ধরে বুধবার বিকালে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় সে। সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের মোবাইল ফোন বন্ধ পায়। পরে দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর রাত নেমে এলে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) ভাড়া নেয়।

তরুণীর বরাত দিয়ে ওসি আরও বলেন, রাতের এক পর্যায়ে তরুণীকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার কথা জানায় ওই যুবক। পরে বিজিবির উর্মি রেস্তোরা পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী তরুণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান মুনীর-উল গীয়াস।

ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট অভিযুক্ত ওসমান সরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আসামি করে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys