রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ওবায়দুল কাদেরকে ফখরুলের চ্যালেঞ্জ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মন্ত্রিত্ব ও সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন। আসুন- আপনি নৌকার জন্য নির্বাচনী কাজ করুন, আর আমি ধানের শীষের জন্য করি। লেট আস ফেস দ্যা চ্যালেঞ্জ। দেখা যাক জনগণ কার দিকে থাকে।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সমাবেশে ওবায়দুল কাদেরকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘গতকাল খুব দুঃখ করে ওবায়দুল কাদের বলেছেন, যদি ফখরুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আপনি ১০০ বার পারবেন। এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন। আসুন একসঙ্গে আমরা নির্বাচন করি। আইন বলে, আপনি মন্ত্রী বা এমপি থাকলে নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না।’

আরও পড়ুন: ‘টাকা কোথায় যাচ্ছে, কে তুলছে সব খোঁজ নিচ্ছি’

নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে ক্ষমতা থেকে নেমে আসুন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করুক। সেই নির্বাচনে যদি আপনারা জেতেন, তাহলে মাথা পেতে নেবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে সমাহিত করা হয়েছে। আজকে আপনারা উৎসব পালন করছেন, খুব ভালো কথা। কিন্তু খালেদা জিয়াকে কারাগারে রেখে আপনারা উৎসব করছেন। এ দেশের মানুষকে অসুস্থ রেখে তাদের এ উৎসব কতটুকু ফলপ্রসূ হবে, সেটাই ভেবে দেখতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys