1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

এ মাসেই খুলবে স্কুল-কলেজ!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: চলতি মাসেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ (বুধবার) রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করা হবে। তারপর খুব শীঘ্রই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। তবে নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে দীপু মনি বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে, যতটুকু ক্লাস নেওয়া সম্ভব আমরা ততটুকু করবো। যতদ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারবো ততো দ্রুত আমাদের সকল ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।

দিন দিন শিক্ষার গুণগত মানন্নোয়ন বৃদ্ধি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষ খুলে দেওয়া হলেই নতুন কারিকুলাম ট্রাইআউটে যাবে।’

অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, চাঁদপুর-১ আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর-৪ আসনের সাংসদ মুহম্মদ শফিকুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূও হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys