1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

এমন বিকৃত রুচি-ভাষার মানুষ সরকারের প্রতিমন্ত্রী : ন্যানসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্রাব্য মন্তব্যের প্রতিবাদ জানালেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

তথ্য প্রতিমন্ত্রীর করা মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিএনপির’র পক্ষ থেকে অবিলম্বে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন ৪০ জন নারী অধিকারকর্মী। এবার সেই তালিকায় যুক্ত হলেন কণ্ঠশিল্পী ন্যানসিও।

নিজের ভেরিফায়েড ফেসবুকে এই কণ্ঠশিল্পী লিখেছেন, ‘এমন বিকৃত রুচি, বিকৃত ভাষার মানুষ আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী! রাজনীতির ময়দানে পক্ষ-বিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে সস্তা পাবলিসিটির জন্য যে লোক একজন নারীকে সম্মান দিতে জানে না তাকে ধিক্কার জানাই। জাইমা রহমানকে নিয়ে করা এমন জঘন্য বানোয়াট বক্তব্য প্রত্যাহারে সরকার কি ভূমিকা পালন করেন তা দেখার অপেক্ষায় বাঙালি জাতি।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys