1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বশির হাওলাদারকে (৪৫) মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

সোমবার রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

অভিযুক্ত বশির একই এলাকার মৃত ফজলুল হাওলাদারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন ফার্নিচারের দোকানের মালামাল পরিবর্তন করছিল। এ সময় আসামি বশির হাওলাদার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে বশির হাওলাদারকে উত্তেজিত স্বজনরা ধরে মারধর করে পুলিশে দেন।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys