1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

একজন বৃদ্ধা মায়ের পাশে মাশরাফি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: দেড় বছর আগে ৮৫ বছর বয়স্কা এক বৃদ্ধা মায়ের কাছ থেকে সব জমি লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দুই ছেলে। আশ্রয় হারানো সেই মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

জানা গেছে, সন্তানরা বাড়ি থেকে বের করে দেয়ার পর কোথাও ঠাঁই না পেয়ে কিছুদিন আগে সেই বৃদ্ধা মা চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে আশ্রয় নেন। এমন খবর শুক্রবার সন্ধ্যায় মাশরাফি জানার পর তৎক্ষণাৎ মায়ারানী নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মৃত কালিপদ কুণ্ডুর স্ত্রী মায়ারানী। তিনি অনেকদিন ধরেই বড় ছেলে দেবকুণ্ডুর আশ্রয়ে বসবাস করতেন। সেই ছেলের আশ্রয়ে থাকাকালীন বছর দেড়েক আগে মায়ের ৫ শতাংশ জমি লিখে নেন দেবকুণ্ডু। জমি লিখে নেয়ার পর থেকেই দেব ও তার স্ত্রী দুর্ব্যবহার শুরু করেন বৃদ্ধা মায়ের সঙ্গে।

এক পর্যায়ে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন দেবকুণ্ডু। এরপর ছোট ছেলে উত্তম কুণ্ডুর সংসারেও মায়ারানীর ঠাঁই হয়নি। সেই থেকে এ বাড়ি, ও বাড়ি করে বৃদ্ধার জীবন চলতে থাকে। তবে এক পর্যায়ে আর কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত সেই শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে আশ্রয় নেন মায়ারানী।

ঘটনাটি শুক্রবার মাশরাফির কানে পৌঁছালে তার উদ্যোগে মায়ারানীকে উদ্ধার করে সুচিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys