মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইউনেস্কোর স্বীকৃতি পেলো ঢাকার রিকশা ও রিকশাচিত্র

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেস্ক: ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় স্থান করে নিয়েছে ঢাকার রিকশা ও রিকশাচিত্র।

আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে শহরে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ সংরক্ষণ-বিষয়ক ২০০৩ কনভেনশনের চলমান আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় বুধবার (৬ ডিসেম্বর) এ স্বীকৃতি দেয়া হয়।

 

স্মরণাতীতকাল থেকে চলে আসা অলিখিত রীতি-ঐতিহ্য, নাচ-গান-বাদ্যযন্ত্রসহ বিভিন্ন ধরনের ললিত কলা, সামাজিক রেওয়াজ, আচার-অনুষ্ঠান ও উৎসব, প্রকৃতি সম্পর্কিত লোকজ জ্ঞান, ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত সামগ্রী প্রস্তুতির জ্ঞান ও দক্ষতা ইত্যাদি বিষয় অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত।

 

বাংলাপিডিয়ার তথ্য বলছে, ১৯১৯ সালের দিকে রিকশা মিয়ানমার থেকে চট্টগ্রামে এসে পৌঁছায় বলে কথিত আছে। তবে তখনও ঢাকা এবং অন্যান্য শহরে চট্টগ্রাম থেকে রিকশা আসেনি। ঢাকায় রিকশা আসে কলকাতা থেকে। কলকাতায় রিকশা প্রথম প্রচলিত হয় বিশ শতকের তিনের দশকে।

গত ছয় বছর ধরে রিকশা চিত্রকর্মের নিবন্ধন ও স্বীকৃতির প্রক্রিয়া চলমান থাকলেও প্রথম চেষ্টায় তা ব্যর্থ হয়। তবে ২০২২ সালে ফের নথি জমা দেয়ার সুযোগ মিললে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সম্পূর্ণ নথিটি নতুনভাবে প্রস্তুত করা হয়।

 

এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সচিব খলিল আহমদ এ অর্জনকে বাংলাদেশের জন্য বিরল সম্মান হিসাবে বর্ণনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys