1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আয়েবার মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী এনায়েত উল্লাহ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: ইউরোপের আন্তঃদেশীয় শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিন ও মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী এনায়েত উল্লাহ।

রোববার আয়েবার ৩য় গ্র্যান্ড কনভেনশনের শেষ অধিবেশনে নির্বাচন কমিশনার মাহবুব সিদ্দিকী তাদের নাম ঘোষণা করেন। পরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তারা বাংলাদেশের উন্নয়নে দেশে রেমিট্যান্সের প্রবাহ আরও বাড়ানোসহ প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেষ অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রাগের বিশিষ্ট ব্যবসায়ী আজহার করিব বাবু।

সবশেষে গালা ডিনার ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় শিল্পীরা। আয়েবার এ কনভেনশনে স্বাগতিক দেশ ছাড়াও ফ্রান্স, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা যোগ দেন।

এর আগে শনিবার সকালে কনভেনশন উদ্ধোধন করেন চেক প্রজাতন্ত্র ও জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় তিনি টেকসই অভিবাসনকে উৎসাহিত করার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের সাথে আয়েবার নিবিড় সম্পর্ক স্থাপনের ওপর জোর দেন‌।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys