বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

আর্জেন্টিনার খেলা দেখতে আমির খান কাতারে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে ছেলেসহ হাজির বলিউড সুপারস্টার আমির খান।

ছেলে আজাদ রাও খানের সঙ্গে সাবেক স্ত্রী কিরণ রাও গিয়েছেন কাতারে। বিশ্বকাপের খেলা দেখে আবার ফিরেও গেছেন দেশে।

কাতারে আমির, কিরণের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আমির। সামনে কিরণ এবং আজাদ হেঁটে যাচ্ছিলেন।

ছবি তোলা হয়ে গেলে তাঁদের কাছে ছুটে যান ‘লাগান’-তারকা। ক্যামেরার দিকে তাকিয়ে তিন জনের এক সঙ্গে ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন অনুরাগীদেরই।

গত সপ্তাহে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে ছবি তোলেন আমির।

আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে গিয়েছিলেন আমির। অভিনেতার ছেলের গায়ে জড়ানো ছিল মেসির দেশের নীল-সাদা পতাকা। কাতারে প্রায় কোনও ভক্তকেই ফেরাননি আমির।

সবার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে আমিরের গালভর্তি সাদা দাড়ি। গোঁফও সাদা। হাসিমুখে তাকে কিরণ এবং ছেলের সঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

কেউ কেউ বলেছেন, অনেক দিন পর তাকে হাসতে দেখলাম। কেউ আবার বলেছেন, আমিরের এই ছবি দেখে শান্তি পেলাম।

শেষ বার আমিরকে পর্দায় দেখা গিয়েছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। সমালোচক মহলেও এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

তার পর আমির অভিনয় থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার কথা ঘোষণা করেন। অনেক দিন পর আমিরকে পরিবারের সঙ্গে হাসিখুশি ভাবে সময় কাটাতে দেখে খুশি ভক্তরাও।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys