1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আবারো ৭ দিনের রিমান্ডে মামুনুল হক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর পৃথক দুই থানার নাশকতার দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ এপ্রিল) পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

জানা যায়, আজ সাতদিনের রিমান্ড শেষ হচ্ছে মামুনুল হকের। রিমান্ড শেষে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য সকালেই তাকে আবারও আদালতে হাজির করলো পুলিশ। রাজধানীর মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মাওলানা মামুনুল হকের ২০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। পরে রিমান্ড শুনানির পর ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় চারদিন ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময়, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন থানার করা মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে হেফাজত নেতা মামুনুলকে আদালতে নেওয়াকে কেন্দ্র করে পুরান ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আশপাশের এলাকা ঘিরে সাধারণ লোকজনের চলাফেরা নজরদারি ও তল্লাশি করা হচ্ছে। আদালতে আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও তল্লাশির আওতায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys