1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও সিসিক মেয়র আরিফ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১০ জনকে আদালতে হাজির করা হয়। ছবি : আব্দুল বাতিন ফয়সাল
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা এবং আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১০ জনকে আদালতে তোলা হয়|

দীর্ঘ ১৬ বছর ধরে চলা এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে তাদেরকে হাজির করা হয়। এর আগে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। এ ঘটনায় আহত হন ৭০ জন।

এ ঘটনায় ওই এলাকার আওয়ামী লীগ নেতা এডভোকেট মো. আব্দুল মজিদ খান বাদি হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। এ হত্যা মামলায় ১০ জনকে আসামি করা হয়। পরে ২০১১ সালে তদন্তের প্রেক্ষিতে আরও ২৬ জনকে আসামি করা হয়। পরে তৃতীয় দফায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবর, বিএনপি নেতা হারিছ চৌধুরী ও সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রায় ৩৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে দুজন মারা গেছেন।

অন্যদিকে ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে ওপর গ্রেনেড হামলায় দুটি মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মামলাটি সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys