সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

আদাবরে ফ্ল্যাটে মিলল নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: রাজধানীর আদাবরে সৈয়দা সিনথিয়া (২৮) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আদাবর বাইতুল আমান হাউজিং এলাকার ১২ নম্বর রোডের ৬৮৭ নম্বর বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসায় নিহত নারী ও তার স্বামী থাকতেন। তাদের কোনো ছেলেমেয়ে ছিল না। তারা ২০২০ সাল থেকে ওই বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্বামীর নাম সামিউল বীন রাব্বানী। তাদের কোনো পেশা ছিল না। ঠিকমতো বাড়িভাড়াও দিতে পারছিলেন না তারা।

ওসি আরও জানান, গত ১৫ জুলাই রাব্বানী বাড়ি যান এবং ফিরে এসে বাড়িভাড়া দিবেন বলে জানিয়েছিলেন। সেদিন বাড়ির নিচে এসে স্বামীকে বিদায় জানান সিনথিয়া। এরপর থেকে তার কোনো আলাপ পাওয়া যায়নি। সোমবার রুম থেকে পচা দুর্গন্ধ ছড়ালে বাড়ির অন্য বাসিন্দাদের সন্দেহ হয়। তারা বিষয়টি বাড়ির মালিককে জানান। তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে সিনথিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ভাড়াটিয়া ফরমে নিহতদের স্থায়ী ঠিকানা ঢাকার মগবাজার উল্লেখ করা রয়েছে। মরদেহ উদ্ধার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys