শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘আত্মহত্যা করতে চেয়েছিলেন সাকিব’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: করোনা আসার পর থেকে ক্রিকেটারদের মানসিক অবসাদে ভোগার হার যেন বেড়েছে। ইংল্যান্ডের বেন স্টোকসের অনির্দিষ্টকালের বিরতির বিষয়টি বিবেচনায় নিলে এ কথা বলাই যায়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মানসিক অবসাদে ভুগেছেন। এমনকি আইপিএল থেকে দেশে ফেরার পর নাকি আত্মহত্যাও করতে চেয়েছিলেন তিনি। একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সাকিবের গুরু এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

এই তো, কদিন আগেই মানসিক অবসাদের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছিলেন তিনি। বিসিবি তাকে এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রামও দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দক্ষিণ আফ্রিকায় টাইগারদের সফরে থাকবেন বলে নিশ্চিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ প্রসঙ্গেই সাকিবের আত্মহত্যার ভাবনাটি জানান ফাহিম।

ফাহিম বলেন, ‘আইপিএলের বায়োবাবল থেকে আসার পর সাকিবকে দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়েছে। যেটার জন্য সাকিব একেবারে প্রস্তুত ছিল না। ওদের (সাকিব, মুস্তাফিজ) বলা ছিল, দুদিন কঠোর কোয়ারেন্টাইন করতে হবে, তারপর চলে যেতে পারবে। তবে ওকে (সাকিব) ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হয়েছিল। এটা ওর জন্য প্রথম ধাক্কা। আমি জানি, তখন ও (সাকিব) সুইসাইডাল চিন্তাভাবনার মধ্যে ছিল।’

গত বছর আইপিএলে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। এবারের আসরে দলও পাননি তিনি। মনে করা হচ্ছে, আগের আসরের পারফরম্যান্স বিবেচনায়ই তাকে এবার কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। ফাহিম মনে করছেন, বিষয়টি সাকিবকে আঘাত করেছে। ফাহিমের ভাষ্য, ‘এমন হতেই পারে, সে নিজেকে অবমূল্যায়িত মনে করেছে (আইপিএলে দল না পেয়ে)। সেটা একটা আঘাত হতে পারে। আপনি একজন আর্টিস্ট, যেখানে আপনার জায়গা পাওয়ার দরকার ছিল, নিশ্চিত ছিলেন, তবে সেটা পাননি।’

ফাহিম আরও বলেন, ‘আপনি আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছেন। সেটা আপনাকে খারাপভাবে আঘাত করেছে, এটা হতে পারে কিন্তু। যেকোনো মানুষের হতে পারে। অনেক কারণেই অনেক কিছু হতে পারে। সাকিবের বিষয়েও এটা হতে পারে।’
সূত্র: সময় নিউজ

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys