বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

আজ সমাহিত করা হবে পেলের মরদেহ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের মরদেহ আজ সমাহিত করা হবে। ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিয়া নামে ১৪ তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে ফুটবল রাজাকে।

এর আগে তার প্রাণের ক্লাব সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের মধ্যমাঠে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হবে শেষকৃত্য অনুষ্ঠান।

এদিকে নতুন উৎযাপনেও পেলেকে স্মরণ করেছে ব্রাজিল। সান্তোসের গনজাগা সৈকতে ৮০টি ড্রোনের সমন্বয়ে পেলের ছায়াসহ বিভিন্ন আকৃতি তৈরি করে নতুন বছর বরণ করে ব্রাজিলিয়ানরা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নিশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন মেয়ে কেলি নাসিমেন্তো।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys