সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আজ রাতে দেশবাসীকে গান শোনাবেন মাহফুজুর রহমান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: গত কয়েক বছর ধরে ঈদ এলেই গান নিয়ে হাজির হচ্ছেন আলোচনার কেন্দ্রে থাকা সংগীতশিল্পী ড. মাহফুজুর রহমান। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার কর্ণধার তিনি। সেই চ্যানেলেই প্রত্যেক ঈদে একক সংগীতানুষ্ঠানে নতুন নতুন গান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান।

প্রতিবারের মতো আজ বুধবার ঈদুল আজহার রাতেও দর্শকদের জন্য গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘তোমাকেই চাই’। অনুষ্ঠানে মোট ১১টি মৌলিক গান নিয়ে হাজির হবেন মাহফুজুর রহমান।

জানা গেছে, আজ রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় ‘তোমাকেই চাই’ নামের এই সংগীতানুষ্ঠানটি সম্প্রচার হবে। এবারও গানগুলো আলোচিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন মাহফুজুর রহমান।

গানগুলোর শিরোনাম— ‘তোমাকেই চাই’, ‘বাঁচতে পারবো না’, ‘এই বুকে শুধু তুমি’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘তুমি আমার’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে’, ‘ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘চাঁদ রুপসী’ ও ‘ভেবেছিলে তুমি’।

গানের কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। মাহফুজুর রহমানকে নিয়ে এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভিডিও গানগুলোর ভিডিও ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys