শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আজ মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ রবিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এবার পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
পরীক্ষায় মোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন (পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ)। আর মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন (পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ)।

যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার ফল তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা। ফল প্রকাশের পরই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। তাছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফল পাবেন ভর্তিচ্ছুরা। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফল জানতে পারবেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys