1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আজ আসছে প্রায় সাড়ে ৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কোভ্যাক্সের আওতায় জাপানের উপহারের টিকার পঞ্চম ও শেষ চালান দেশে আসছে আজ বিকেলে। শনিবার (২৮ আগস্ট) জাপান থেকে দেশে পৌঁছাবে ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা।

আজ বিকেল সোয়া ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান এসে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) স্থানীয় সময় রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার টিকাগুলো নিয়ে ঢাকার উদ্দেশে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং সর্বশেষ ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। সর্বশেষ গত ২১ আগস্ট দেশে আসে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা। চতুর্থ চালান নিয়ে মোট ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান। সেই ধারাবাহিকতায় আজ পঞ্চম চালানে আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে। এ নিয়ে উপহারের ৩০ টিকা পাঠাচ্ছে জাপান।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকাদান শুরু হয়েছিল। সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে আর এর চালান আসেনি। এর বাইরে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ওই টিকার ৩২ লাখ ডোজ। এর মধ্যে বাংলাদেশ চীন থেকে টিকা কেনা শুরু করেছে। কোভ্যাক্সের আওতায় ফাইজার, মডার্নার কোভিড টিকাও এসেছে। পাশাপাশি উপহার হিসেবে জাপানের মোট ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা ছিল, যার পুরোটাই আজ পেতে যাচ্ছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys