1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: বিশ্বজয়ী বীরদের বরণ করে নিতে কোনো কমতিই রাখেনি আর্জেন্টাইনরা। স্লোগান আর গানে মেসিদের বীরত্বকে বরণ করেছে রাতের বুয়েন্স আয়ার্স। সোনালী ট্রফি হাতে মেসিদের দেখতে লাখ লাখ লোকের সমাগম হয়েছিল রাজধানীতে। মেসিরাও ছাদখোলা বাস থেকে ভালোবাসার প্রতিদান দিয়েছেন হাত নেড়ে। তবে আকস্মিক দুর্ঘটনায় এই উদযাপন মাটি হয়ে যেতে পারতো। অল্পের জন্য রক্ষা পেলেন মেসিসহ পাঁচ খেলোয়াড়।

শহরের রাস্তায় চলাচলের সময় প্যারেড বাসের একেবারে উঁচুতে বসে ছিলেন মেসি, রদ্রিগো ডি পল, নিকোলাস ওটামেন্ডিস, লিয়ান্দ্রো পারেদেস ও ডি মারিয়া। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের তারগুলো খুব কাছে। কোনো কারণে বৈদ্যুতিক সংযোগের তারের সঙ্গে মেসিরা ধাক্কা খেলে বাস থেকে ছিটকে যেতে পারতেন। তবে উন্মাদনায় কী আর সেসব খেয়াল থাকে!

কিন্তু ঘটল সেটাই। বাস চলার সময় একবার বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খাওয়ার উপক্রম হয় মেসিদের। তারটা যে তাদের ফেলে দিতে পারে খেয়াল করেননি কেউই। শেষমেষ খেয়াল করলেন ডি পল। শেষ মুহূর্তে তার সাবধানতায় বেঁচে যান বাকি সবাই। কোনো কারণে ওই তারের সঙ্গে তাদের ধাক্কা লাগলে মুহূর্তেই বাস থেকে ছিটকে যেতে পারতেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys