শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

৮ মাসের শিশুকে হত্যা করল বাবা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা তার ৮ মাসের শিশু আব্দুল কাদের জিলানী রাব্বিকে মেঝেতে আছড়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আফতাব উদ্দিন শেখ শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে সংবাদ পাই দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় লিটনের ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে পিতা রফিকুল ইসলাম তার ৮ মাসের শিশুকে মেঝেতে আছড়ে হত্যা করেছে। এই ঘটনার পরপরই রফিকুল ইসলামকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিশুটির মা রাহিমা খাতুন জানান, বাসা ভাড়া দিতে না পারায় ফুপুর বাসায় গিয়ে উঠি। সেখানে এসেও রাব্বির বাবা ঝগড়া করে। এক পর্যায়ে তিনি (রফিকুল ইসলাম) রাব্বিকে কয়েকবার মেঝেতে আছড়ে হত্যা করে।

জানা যায়, নিহত রাব্বির বাবা রফিকুল ইসলাম রিকশাচালক। দক্ষিনখান এলাকায় একটি বাসায় চার মাসের বাড়ি ভাড়া না দিতে পারায় বাড়িওয়ালা তাদের বের করে দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys