সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

৭ নভেম্বর উপলক্ষে ইতালি বিএনপির আলোচনা সভা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখা একটি আলোচনা সভার আয়োজন করে। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক এবং পরিচালনা করেন ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন ।

 

বক্তব্য রাখেন ইতালি বি এন পির সিনিয়র সহ সভাপতি আনিমুর রহমান সালাম, সহ সভাপতি সাজ্জাদুল কবির, রোম মহানগর বি এন পির সভাপতি হুমায়ূন কবির, ইতালি বি এন পির সহ সভাপতি মাইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ্, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, রায়হান মোল্লা, কাজী আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আমির হোসেন মোল্লা, যুবদলের সভাপতি জাকির হোসেন গনি সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন” ৭ নভেম্বরের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র কে প্রতিষ্ঠা করে। শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের চর্চা। কিন্তু বর্তমানে দেশে চলছে স্বৈরাচারী সরকার, চলছে গুম খুন ও বিচার বর্হিভূত হত্যা। কাজেই আবার ও প্রয়োজন আর একটি জাতীয় সংহতি দিবসের। দেশে বিভাগীয় সমাবেশ গুলোতে সরকারের কর্তৃক সকল বাঁধা উপেক্ষা করে যে জনস্রোত তা যেন আবার ও ৭ নভেম্বরের কথাই স্মরণ করিয়ে দেয়।

 

 

 

পাশাপাশি বক্তারা আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে সার্থক করার লক্ষে প্রবাস থেকে প্রতিটি নেতা কর্মীদের সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys