বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

হাজী সেলিম করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন আহম্মেদ বেলাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ দেখা দিলে গত রোববার (২১ মার্চ) হাজী সেলিম করোনা পরীক্ষা করেন। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর মঙ্গলবার আবারও করোনা পরীক্ষা করানোর হলে দ্বিতীয় দফায়ও তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

মহিউদ্দিন আহমেদ বেলাল জানান, হাজী সেলিমের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys