1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বর্ণিল আয়োজনে প্যারিসে বাংলাসহ ছয় ভাষার কবিতা নিয়ে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়ের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরাসি সাংস্কৃতিক সংগঠন ‘ওভারভাবেল’ ও আবৃত্তি সংগঠন ‘অক্ষর’।

বাংলার পাশাপাশি ফরাসি, ইতালিয়ান, আরবি, জার্মান ও পার্সিয়ান ভাষায় কবিতা আবৃত্তি করা হয়। ভাষার ভিন্নতা যেন উপভোগে বাধা না হয়ে দাঁড়ায়, সে জন্য প্রতিটি কবিতার ফরাসি ও ইংরেজি অনুবাদের কপি উপস্থিত সবার হাতে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ম্যাজোঁ পোখ তুস’। বাংলা কবিতাকে তার নিজস্ব রূপ বজায় রেখে বিভিন্ন ভাষায় উপস্থাপন এবং বিদেশি ভাষার কবিতার সঙ্গে সমান্তরালে তুলে ধরার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ঈষাণ দেওয়ান।

তিনি জানান, এর আগে ফ্রান্স ও ইতালিতে এ ধরনের আরও দুটি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আগামীতে ইউরোপের অন্যান্য দেশেও এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys