1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চায় বিএনপি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল মঙ্গলবার সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার রোববার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি পাঠিয়েছেন বলে যুগান্তরকে নিশ্চিত করেন প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সোমবার বিকাল ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির জাতীয় স্থায়ী কমিটির ১১ জন সদস্য সাক্ষাৎ করতে চান। এ জন্য তাদের সাক্ষাতের সময় চেয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তারের স্বাক্ষরে একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ চাওয়াসহ ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটে দল সমর্থিত প্রার্থী ও তার এজেন্টদের হয়রানি বন্ধ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায় বিএনপি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys