বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

সেনজেন ভিসার ফি বাড়ছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সেনজেন ভিসার ফি বেড়েছে। আগের চেয়ে ২০ ডলার বাড়ানো হয়েছে এই ফি। সে অনুযায়ী, সেনজেন ভিসার জন্য ফি দিতে হবে ৮০ ইউরো। যা আগে ছিল ৬০ ইউরো।

আগামী বছরের জানুয়ারি থেকে নতুন এই ফি দিতে হবে। সম্প্রতি ইইউ কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সেনজেন ভিসা ডটকম জানিয়েছে।

এছাড়া বাচ্চাদের ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। ১২ বছরের নিচের বাচ্চাদের জন্য ভিসা ফি ৪০ ইউরো দিতে হবে। যা আগে ছিল ৩৫ ইউরো। তবে ৬ বছরের নিচের বাচ্চাদের কোনো ফি লাগবে না।

সেনজেন ভিসা ডটকম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশ থেকে ৩০ হাজার ৫৮৫ জন শেনজেন ভিসার জন্য আবেদন করেছিলেন। এরমধ্যে ভিসা পেয়েছেন ২০ হাজার ২৯৬ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys