1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সিলেট- ২ এর এমপি মোকাব্বির খান সিএমএইচে ভর্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২০

নিউজ ডেস্ক: সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

সোমবার বিকাল ৩টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

তার অসুস্থতার কথা নিশ্চিত করে এমপির একান্ত সহকারী কয়েছ মিয়া বলেন- প্রায় এক সপ্তাহ পূর্বে জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করতে তিনি ঢাকায় যান। সংসদ অধিবেশন চলমান থাকায় তিনি ঢাকাতেই অবস্থান করছিলেন। সোমবার তার শ্বাসকষ্ট শুরু হলে সহযোগীরা তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। তার শরীরে করোনাভাইরাস আছে কিনা জানার জন্য হাসপাতালের ডাক্তাররা নমুনাও সংগ্রহ করেছেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys