1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সিলেটে মোটরসাইকেল-অটো সংঘর্ষ, পথচারী নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে আতর আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ সড়কে ফাহিম সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতর আলী পৌর এলাকার নুরুপাড়া গ্রামের মৃত লকই আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধ আতর আলী পায়ে হেঁটে উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন পথচারী আতর আলী।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার (ওসি, তদন্ত) আবুল কাশেম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys