1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

সিলেটের শাহী ঈদগাহে লক্ষাধিক মুসল্লির সমাগম হবে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: প্রতিবছর সিলেটে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। করোনার কারণে গত দুই বছর মুসল্লি জমায়েত হয়নি। এবার ফের লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটবে শাহী ঈদগাহে।

ঈদগাহে এবার ঈদ-উল ফিতরের নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শাহী ঈদগাহ ময়দানে চলছে পরিচ্ছন্নতা, রং করার কাজ। নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনসহ তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি থাকবে আইন শৃংখলা বাহিনীর।

আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন। এর আগে বুধবার মাঠের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে যান পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের দিকে। আগামীকালের মধ্যে ময়দান পুরোদমে প্রস্তুত হয়ে যাবে।’ ব্যক্তিগত গাড়িগুলোকে ঈদগাহ ময়দানের আশেপাশে না রাখার আহবান জানান তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, ‘ঈদগাহ মাঠের কাছাকাছি গাড়ি পার্কিং করা যাবে না। দূর থেকে আগত মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য পাশেই সদর উপজেলা খেলার মাঠ রয়েছে। সেখানে গাড়ি পার্কি করা যাবে।’

পুলিশ কমিশনার জানান, ‘সব ধরণের নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি থাকবে শাহী ঈদগাহকে ঘিরে। পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে ওই এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।’

সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা জমায়েত হন। মূল ঈদগাহ ছাড়িয়ে আশপাশ সড়কের দুই কিলোমিটার এলাকা জুড়ে, টিলা ও বাসাবাড়ির ছাদে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূল ঈদগাহে প্রায় এক লাখ মুসল্লি একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys