মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

সাবেক স্ত্রীদের সঙ্গে সপ্তাহে দেখা করেন আমির খান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: দুই প্রাক্তন স্ত্রী রিনা এবং কিরণের প্রতি এখনও ভালবাসা ও সম্মান আছে। করণ জোহরের চ্যাট শোয়ে গিয়ে এমনই দাবি করলেন আমির খান। অভিনেতা বলেন, প্রতি সপ্তাহে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে একবার অন্তত দেখা করেন তিনি।

বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেয়েছেন আমির। তবে ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্ক ভেঙেছে তার। কেরিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। জুনেইদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে তাদের। শোনা যায়, আমিরের সফল কেরিয়ারেও রিনার অবদান রয়েছে। ‘লগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন আমিরের প্রথম স্ত্রী। সেই সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির।

২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু সে সম্পর্কও গত বছর ভেঙে যায়। ২০২১ সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করেন আমির ও কিরণ। যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব নেওয়ার কথাও জানান। কিন্তু সম্পর্ক ভাঙার পরও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বলেই দাবি আমিরের।

‘কফি উইথ করণ’ শোয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, এখনও দু’জনের প্রতিই আমার ভালবাসা ও সম্মান রয়েছে। আমরা আজীবন পরিবার হিসেবেই থাকব। যতোই ব্যস্ত থাকি না কেন প্রতি সপ্তাহে একবার অন্তত উদের সঙ্গে দেখা করি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys