1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

সাবেক মন্ত্রী মোশাররফ করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২০

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীতে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার দুপুরে তার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় অন্যদের পরামর্শে পরীক্ষা করান মোশাররফ হোসেন। রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর খেবে তিনি বাসায়ই অবস্থান করছেন। স্বাভাবিক আছেন, বড় কোনো সমস্যা হচ্ছে না। তিনি মানসিকভাবে শক্ত আছেন।

মোশাররফ হোসেন ফরিদপুর-৩ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য। বর্তমান সরকারের এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। আগের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও সামলান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys