1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সাংবাদিকতা একটি কঠিন চ্যালেঞ্জিং পেশা। আর এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে সাংবাদিকরা প্রতিনিয়তই সমাজের অসংগতি তুলে ধরছেন। সাংবাদিকদের লেখনির কারণে অনেক অজানা তথ্য জানা সম্ভব হয়।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর চারঘাট প্রেসক্লাব কর্তৃক আয়োজিত চারঘাট প্রেসক্লাবের সভাপতি প্রয়াত সাংবাদিক এসএম মোজাম্মেল হকের স্বরণসভায় তিনি এসব কথা বলেন।

চারঘাটের সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্য ও ন্যায়ের পথে থেকে সত্য প্রকাশে আপনারা সব সময় থাকবেন অবিচল।

প্রয়াত সাংবাদিক এসএম মোজাম্মেল হকের স্মৃতিচারণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও বলেন, চারঘাটে তিনি সাংবাদিক হিসেবে যেমনটি ছিলেন সাদা মনের মানুষ, তেমনিভাবে চারঘাট মহিলা কলেজের শিক্ষক হিসেবে ছিলেন একজন দায়িত্ববান ব্যক্তি।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় প্রেসক্লাবে আয়োজিত স্বরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys