1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সপরিবারে সৌদি আরবে মেসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩

নিউজ ডেস্ক: লরাঁর বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে লিওনেল মেসি ছিলেন ব্যর্থ। পিএসজির ৩-১ গোলে হারের ম্যাচে মেসি গোল পাননি, গোল করাতেও পারেননি। এমন এক ম্যাচের পর পিএসজির সমর্থকেরা দুয়ো দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ফরাসি সংবাদমাধ্যমগুলোও মেসিকে ছেড়ে কথা বলছে না। ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়েন মেসির এই পারফরম্যান্সকে রেটিং দিয়েছে মাত্র ৩।

পিএসজির যখন এই অবস্থা, দুয়ো-টুয়ো শুনে নিজেরও মন খারাপ থাকার কথা, এমন অবস্থায় হঠাৎই সপরিবার সৌদি আরবে গেছেন মেসি। খবরটি শুনে বার্সেলোনার সমর্থকেরা আঁতকেই উঠতে পারেন। ভাবতে পারেন, তাহলে কি…?

না, বিষয়টি তেমন কিছু নয়। মেসি এমনিতেই সৌদি আরবের পর্যটনদূত। সেটারই অংশ হিসেবে মেসি এই মরুর দেশে পা রেখেছেন পুরো পরিবার নিয়ে। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টুইট করেছেন, ‘আমি অত্যন্ত খুশির সঙ্গে সৌদি আরবের পর্যটনদূত মেসি আর তাঁর পরিবারকে সৌদি আরবে স্বাগত জানাচ্ছি।’ মেসি আর তাঁর পরিবার দ্বিতীয়বারের মতো সৌদি আরবে ছুটি কাটাতে এসেছে। এর আগে ২০২২ সালে সৌদি আরবে গিয়েছিলেন মেসি।

কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে সৌদিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মেসি। সেটা ছিল সৌদি আরবের পর্যটন নিয়ে মেসির প্রচারণারই অংশ। ওপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাস, একই সঙ্গে সারিবদ্ধ খেজুরগাছ—এমন একটি ছবি দিয়ে মেসি লিখেছিলেন, ‘কে ভেবেছিল, সৌদি আরব এত সবুজ? যখনই পারি, আমি দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে যেতে চাই।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys