শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

সড়ক দুর্ঘটনায় ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক: মর্মান্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান (লিটন) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে শোকাতর ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষজন।

মহসিন উদ্দিন খান লিটন ১০ জুলাই রাত ২টায় ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।

সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক শোক বার্তায় বলেন, “প্রিয় সহযোদ্ধা লিটল বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন। তার অকাল প্রয়াণ আমাদের সবাইকে কাঁদাচ্ছে। আমরা ভীষণভাবে শোকাহত ও বেদনাহত।”

আমাদেরকথার সম্পাদক লুৎফুর রহমান বাবু বলেন, তিনি একজন নীতিবান ও সৎ মানুষ ছিলেন। তার হঠাৎ এই মৃত্যুতে ফ্রান্সে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারকে আল্লাহ শোক সইবার ধৈয্য দান করুন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys