রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

সকালে মিললো শ্রমিকের রক্তাক্ত লাশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মাহামুদুল হক (৩৮) নামে এক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে জুমনগর এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার কড়া হয়। মাহমুদুল হক খুটাখালী ৮ নং ওয়ার্ডের জুমনগর এলাকার মৃত আব্দুস ছমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার উপপরিদর্শক মো. সায়েম বলেন, খুটাখালী থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে বাড়ি থেকে মাহমুদুলকে কয়েকজন লোক ডেকে নিয়ে যায়, আর সকালে তার রক্তাক্ত লাশ পাওয়া যায় রাস্তায়। গলায় ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, সোমবার সকালে রক্তাক্ত একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি শাকের মু. যুবায়ের বলেন, মাহমুদুল হক নামেক এক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys