1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন ছেলে জয়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। হাসিনার ভারতে অবস্থান নিয়ে গত দুই মাস ধরে চলছে নানা গুঞ্জন।

রোববার (৬ অক্টোবর) রাত থেকে নতুন করে গুঞ্জন ছড়ায়, ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। দেশটির আজমান শহরে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের বাসায় অবস্থান করবেন তিনি। এমন অবস্থায় মায়ের বর্তমান অবস্থান নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলকে জয় জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। তার মা এখনও ভারতে আছেন।

তিনি বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছেন বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয়। তিনি এখনও ভারতে অবস্থান করছেন।

এদিকে আজ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও ইউএই- এই দুই দেশেই সরকারিভাবে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys