শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

শিক্ষিকাকে ধর্ষণ করে ভিডিও, প্রধান শিক্ষক গ্রেফতার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: গাজীপুর সদর উপজেলায় সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজের এমডি ও প্রধান শিক্ষক সহকারী শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে; পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের আলোচিত ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের এমডি ও প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানার ওয়ার্শী ইউনিয়ন ফাইভ এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, সহকারী শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণের আসামি প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সেলিমকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে আসামিকে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২৭ জুন সহকারী শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রতিষ্ঠানের এমডি ও প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সেলিম। এরপর ওই শিক্ষিকা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys