সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

‘লঞ্চ বন্ধ রাখব, কিন্তু প্রণোদনা দিতে হবে’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১

নিউজ ডেস্ক: দেশের আট হাজার নৌ-শ্রমিকের জন্য প্রণোদনা চান লঞ্চ মালিকরা। পাশাপাশি ব্যাংক ঋণের ক্ষেত্রে ৪ শতাংশ হারে সুদ চান তারা। শনিবার বেলা ১২টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে পরিচালনা পর্ষদের জরুরি এক সভায় এসব দাবি তোলা হয়।

অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, শহীদুল ইসলাম ভূঁইয়া, মামুনর রশিদ, আবদুল জব্বার প্রমুখ।

সভায় উপস্থিত সংস্থার সহসভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সুন্দরবন নেভিগেশন গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, সরকারের কর্মসূচির সঙ্গে আমরা একমত। আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখব। কিন্তু সারা দেশে আমাদের ছোট-বড় ৭০০ লঞ্চের আট হাজারের বেশি শ্রমিক রয়েছেন। তাদের কথা আমাদের বিবেচনা করতে হবে। আমাদের শ্রমিকদের প্রণোদনা দিতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যেন সহজ সুদে ব্যাংক ঋণ পাই সে বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys