সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

লকডাউন শিথিল করায় ভারতে একদিনে রেকর্ড মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। আক্রান্ত ৩ হাজার ৯০০ জন। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৩৩ জনে দাঁড়ালো। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৮ জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন। এতে সুস্থ হওয়ার হার ২৭ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে গত ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়। এরপর পরবর্তী ধাপে বাড়ানো হয়। তবে ইতিমধ্যে দেশটি বিভিন্ন অঞ্চলে লকডাউন শিথিল করেছে। এরপরই দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃতের খবর এলো।

এনডিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৭৩ জন, মৃত্যু হয় ৮৩ জনের। এর আগের দিন রবিবার আক্রান্ত হয়েছিল ২৪ শ’ ৮৭ জন। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রদেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৪১ জন। মারা গেছে ৫৮৩ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys