1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

র‌্যাবের হাতে গ্রেপ্তার র‌্যাব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

গাইবান্ধায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এনামুল হক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার পলাশবাড়ি উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনামুল হকের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাঠানপাড়া গ্রামে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সেখানে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হওয়া এনামুল নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণাসহ চাঁদাবাজি করে আসছিলেন। এমন অভিযোগে গত রোববার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল ভুয়া র‌্যাব পরিচয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে পলাশবাড়ী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys