শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

রোম দূতাবাসের কনস্যুলেট সেবা প্রদান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালেরমোতে দুদিন ব্যাপী কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে। দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল শনি ও রবিবার এ সেবা প্রদান করেন।
কনস্যুলেট সেবা নিতে সিসিলির বিভিন্ন প্রভিন্স থেকে সেবা নিতে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা। কনস্যুলেট সেবায় উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

প্রবাসীরা নতুন পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রদানসহ যাবতীয় কনস্যুলেট সেবা গ্রহন করেন।

প্রবাসীদের সেবা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন দূতাবাস কর্মকর্তারা। দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদ বলেন, এই দুইদিনে আমরা প্রায় দুই হাজার মানুষকে সেবা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি আর সময়ের কারণে যাদের সেবা দিতে পারিনি আশা করি রাষ্ট্রদূতের সিদ্ধান্তে আবার খুব শীঘ্রই দেখা হবে।

দুদিনে প্রায় সহস্রাধিক প্রবাসীকে বিশেষ পরামর্শ প্রদান করা হয়। স্থানীয় প্রবাসীরা মনে করেন পালেরমোতে একটি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন হলে তাদের দুর্ভোগ অনেকটা কমে আসবে। প্রবাসীবান্ধব সরকারের কাছে তারা এ দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys