1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

বিজয় দে: সচিবলায়ে আটকে রেখে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদ এবং নিশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসিূচি অনুষ্ঠিত হয়। বাগেরহাটে কর্মরত শতাধিক গনমাধ্যমকর্মী, দি হাঙ্গার প্রজেক্ট বাগেরহাট এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যরা মানবন্ধণে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, অধ্যাপক মাহফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, কোষাধ্যক্ষ মাসুদুল হক, সাংবাদিক ইয়ামিন আলী, ইনজামামুল হক, দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সংবাদপত্র রাষ্ট্রের শত্রু নয়। সংবাদপত্র ও গনমাধ্যম রাষ্ট্রের সহযোগিত হিসেবে কাজ করে। প্রজাতন্ত্রের কর্মচারীদের ভুল ত্রুটি, অনিয়ম ও দূর্নীতি বিষয় গনমাধ্যমে প্রকাশ করে সরকারকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। কিন্তু পরিতাপের বিষয় আজ গনমাধ্যমের টুটি চেপে ধরা হচ্ছে। গনমাধ্যমকে বাকরুদ্ধ করে কেউ পার পাবে না। সাংবাদিক রোজিনাসহ সকল নির্যাতিত সাংবাদিকদের বিচারের দাবিতে গনমাধ্যমকর্মীরা সোচ্চার রয়েছে। অবিলম্বে প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দিতে হবে। সারাদেশে সাংবাদিক নির্যাতন, খুন, গুম, মামলা, হামলা, হয়রানি বন্ধসহ ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবি জানান গনমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys