বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখায়ও তালা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: পরীক্ষা না করেই করোনাভাইরাস সংক্রমণের ভুয়া রিপোর্ট দেওয়া, নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় এবং মেয়াদপূর্তির পরও লাইসেন্স নবায়ন না করায় রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ করে দিয়েছে র‌্যাব। এর আগে গতকাল মঙ্গলবার একই অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় অভিযান চালিয়ে বন্ধ করে দেয় র‌্যাব।

আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর ১২ নম্বরে অবস্থিত রিজেন্ট হাসপাতালটি র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি দল সিলগালা করে দেয়।

গতকাল পর্যন্ত এ হাসপাতালে ২২ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গতকালই রোগীদের অন্যত্র চলে যাওয়ার জন্য বলা হয়। রোগীরা হাসপাতালটি বন্ধ করে দেওয়ার আগেই সেখান থেকে চলে যান।

ভুক্তভোগী কেউ অভিযোগ করলে আমলে নেওয়া হবে কি না জানতে চাইলে সারওয়ার আলম বলেন, যে কোনো নাগরিক যদি কোনো বিষয়ে আমাদের কাছে অভিযোগ করেন, আমরা অবশ্যই ওই অভিযোগ খতিয়ে দেখব। অভিযোগ আমাদের কাছে বা সরকারের কনসার্নড প্রতিষ্ঠানে অবশ্যই করতে পারেন আর অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys