রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

রমজানে অফিস সময়সূচির আদেশ জারি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: আসন্ন রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা- স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি নির্ধারণ করে আদেশ জারি করেছে সরকার।

মঙ্গলবার (০৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এর আগে সোমবার (০৬ এপ্রিল) গণভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়।

জনপ্রশাসনের আদেশে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) তারা তাদের নিজস্ব বিধি-বিধান অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে অফিস সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ এপ্রিল থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে।

করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। তবে রোগীর সংখ্যা বাড়ায় এ ছুটি আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys