শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

যে গ্রামের একটি ভোটও ট্রাম্প পাননি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলে নচ গ্রামের ভোটাররা মঙ্গলবার স্থানীয় সময় প্রথম প্রহরে ভোট প্রদান করেন। খবর- সিএনএন।

কয়েক মিনিটের মধ্যে ভোটগুলো গণনা করা হয়েছে। এই গ্রামের ৫টি ভোটের সবগুলো পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। সেখানে একটি ভোটও পাননি ডোনাল্ড ট্রাম্প।

তবে এই কেন্দ্রের ফলের সঙ্গে কে ইলেকটোরাল ভোট বেশি পাবেন এবং কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট তার আভাস পাওয়া যায় না।

২০১৬ সালের নির্বাচনে এ কেন্দ্রে হিলারি ক্লিনটন জিতেন, পরবর্তীতে ইলেকটোরাল ভোট বেশি পেয়ে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন।

আমেরিকার উত্তর পূর্বাঞ্চলের ছোট গ্রামীণ শহরটি কানাডার সীমান্ত ঘেঁষা। ১৯৬০ সাল থেকে ঐতিহ্যগতভাবে ডিক্সভিলে নচের ভোটাররা মধ্যরাতে সবার আগে ভোট প্রদান করেন। ২০১০ সালে আদমশুমারি অনুসারে, এই জনপদে ১২ জন বাসিন্দা বাস করেন।

ডিক্সভিলে নচের পার্শ্ববর্তী মিলসফিল্ডেও রাতে ভোট শুরু হয়েছে। তবে এখানে ট্রাম্প বাইডেনের চেয়ে ১৬-৫ ভোটে জিতেছেন। একই ঐতিহ্য অনুসারণ করে আসা তৃতীয় আরকেটি গ্রাম করোনাভাইরাস মহামারির কারণে এবার ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys