1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

যেসব দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২

নিউজ ডেস্ক: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

রোববার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সুপ্রিম কোর্ট।

গত দুবছর করোনার কঠোর বিধি মেনে ঈদ পালন করলেও এবার সেই বাধ্যবাধকতা নেই সৌদি আরবে। তাই স্বাচ্ছন্দ্যেই ঈদ উদযাপন করছেন দেশটির সাধারণ মানুষ।

বিশ্বের অন্যতম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াতেও হচ্ছে ঈদ। আগের মতো কঠোর বিধি না থাকায় এবছর স্বতস্ফূর্তভাবে জামায়াতে অংশ নিয়েছেন মুসল্লিরা।

এছাড়া কাতার, কুয়েত, তুরস্ক, বাহরাইন, ফিলিস্তিন, লেবানন, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মানুষ উদযাপন করছে ঈদ। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ফ্রান্সেও চলছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন।

এদিকে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে ঈদ হবে কাল।

রোববার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের কয়েকটি জেলায় ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys