মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

যুক্তরাজ্যে যাওয়ার পথে বিমানেই সন্তান প্রসব আফগান নারীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: কাবুল থেকে যুক্তরাজ্যে সেনা ও নাগরিকদের নিয়ে ছেড়ে যাওয়া সর্বশেষ বিমানে মাঝ আকাশে সন্তান প্রসব করেন এক আফগান নারী।

উদ্ধার অভিযানের জন্য যুক্তরাজ্যের ভাড়া করা টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি কাবুল ত্যাগের পর সোমান নুরি (২৬) নামে ওই আফগান নারী দুবাই থেকে বার্মিংহামগামী ফ্লাইটে উঠেছিলেন। খবর রয়টার্সের।

বিমানটি কুয়েতের আকাশে ৩৩ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নের সময় ওই নারী সন্তান প্রসব করেন বলে টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়।

বিমানের মধ্যে মাঝ আকাশে যখন ওই নারীর প্রসববেদনা ওঠে, সেই সময় সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। বিমানের কেবিন ক্রুদের সহায়তায় ওই নারী সন্তান জন্ম দিয়েছেন।

শিশুটির নাম রাখা হয়েছে হাওয়া, ইংরেজিতে ইভ। ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে মা এবং শিশু দুজনই সুস্থ আছে। নুরি তার স্বামী তাজ মোহাম্মেদ (৩০) এবং তাদের আরও দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে পাড়ি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র এখনও উদ্ধার অভিযান পরিচালনা করলেও যুক্তরাজ্যের সৈন্য, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি শুক্রবার কাবুল ছেড়ে গেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys