1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মোবাইলে গেম খেলা নিয়ে সহপাঠীকে হত্যাচেষ্টা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে সহপাঠী শাহরিয়ার ইসলাম শুভকে (১৬) গলা কেটে হত্যার চেষ্টা মামলায় মাহমুদ হাসানকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। আটককৃত মাহমুদ হাসানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের দিঘরিয়া দারুল উলুম ইসলাহুল মুসলিমিন কওমী মাদ্রাসার ছাত্র শাহরিয়ার ইসলাম শুভর সঙ্গে একই মাদ্রাসার অপর দুই সহপাঠী মাহমুদ হাসান (১৩) ও নাঈমের (১৪) মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে বিরোধ বাঁধে। পরে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ওই দুই সহপাঠী মাদ্রাসা আঙ্গিনার বাহিরে শুভকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় শুভর নানা সোবাহান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটক মাহমুদ হাসানকে শনিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys