বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মামুনুল হকের জামিন নামঞ্জুর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে খুলনার আদালতে অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, সোনাডাঙ্গা থানায় দা‌য়ের করা বি‌স্ফোরক মামলায় আজ সাক্ষ্যগ্রহ‌ণের দিন ধার্য ছিল। আসামি প‌ক্ষের আইনজীবী লস্কর শাহ আলম আদাল‌তে জা‌মি‌নের আবেদন ক‌রেন। আদালত তার জামিন নামঞ্জুর ক‌রে কা‌রাগা‌রে পাঠানোর আদেশ দেন। নির্ধা‌রিত দি‌নে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর পরবর্তী দিন ধার্য ক‌রে‌ছেন আদালত।

এদিন বেলা ১১টার দি‌কে হেফাজত নেতা মামুনুল হক‌কে আদাল‌তে উপ‌স্থিত করা হয়। আজ সাক্ষ্যগ্রহ‌ণের নির্ধারিত ‌দিন ছিল। তবে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর তাকে আদাল‌তে উপ‌স্থিত হওয়ার জন্য নি‌র্দেশ দেন। এর আগে গত ৫ সেপ্টেম্বর এই মামলায় মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys